ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকনাফে মানবপাচারকারী গ্রেপ্তার, তিন ভুক্তভোগী উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয় এবং তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, ২৩ সেপ্টেম্বর টেকনাফের বড়ইতলী এলাকার পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারী মো. সাদেক (২৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের পাদদেশ থেকে তিনজন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—রবিউল আলম (১৮), মো. তাজিম (১৮) ও মো. ইসমাইল (৩০)। তাঁদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার কুনিয়া পালং ইউনিয়নের দরিয়ার দিঘী গ্রামে।

বিজিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাদেকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘মানবপাচারকারীদের কোনো নিরাপদ আশ্রয় নেই। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

টেকনাফে মানবপাচারকারী গ্রেপ্তার, তিন ভুক্তভোগী উদ্ধার

আপডেট : ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫