ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

টেকনাফে অস্ত্রসহ তিন মানবপাচারকারী আটক, ৮৪ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে তিন পাচারকারীকে আটক এবং ৮৪ জন ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল, দেশীয় বন্দুক, ওয়ান শুটারগানসহ বিভিন্ন অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

বিজিবি জানায়, সম্প্রতি পাচারকারীরা পাহাড়ি এলাকায় কয়েকজনকে আটকে রেখে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভন দিচ্ছিল। এ খবরের ভিত্তিতে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ও রাজাছড়া পাহাড়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযান শুরুর পর পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কয়েকজন ভুক্তভোগীকে পাহাড় থেকে নিচে ঠেলে দেয়। তবে যৌথ বাহিনী পাল্টা গুলি না চালিয়ে কৌশলে এলাকা ঘিরে রাখে। প্রায় ১২ ঘণ্টার অভিযান শেষে তিন পাচারকারীকে আটক এবং ভুক্তভোগীদের নিরাপদে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—

আব্দুল্লাহ (২১), উত্তর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২০), রাজারছড়া গ্রামের বাসিন্দা
মো. ইব্রাহিম (২০), রাজারছড়া গ্রামের বাসিন্দা

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, দুইটি রামদা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া পাচারকারী চক্রের আরও দুই সদস্য রেজাউল করিম (৩৭) ও আয়াতুল তনজিদ (৩০) পলাতক রয়েছে।

বিজিবি ও র‌্যাব জানায়, এই অভিযান মানব পাচারকারীদের জন্য কড়া সতর্কবার্তা। আটক তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ

টেকনাফে অস্ত্রসহ তিন মানবপাচারকারী আটক, ৮৪ জনকে উদ্ধার

আপডেট : ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫