ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ প্রাণিসম্পদ দপ্তরের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বেলা ১২টার দিকে ইসলামাবাদ থেকে টেকনাফমুখী একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে পৌঁছালে সন্দেহ হলে বিজিবি সদস্যরা সেটি থামান। পরে তল্লাশিতে দুইজনের শরীর থেকে ৪ হাজার ইয়াবা এবং মোটরসাইকেলের সিট কভার খুলে আরও ৬ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক দুজন হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর মো. শাহামিয়া (৩০) ও মোহাম্মদ হোসেন (৩২)। বিজিবির দাবি, এই ঘটনায় আরও দুজন জড়িত ছিল, তবে তারা পালিয়ে গেছে।

এ সময় মোটরসাইকেল একটি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ

টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

আপডেট : ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫