ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকনাফে এক লক্ষ বিশ হাজার ইয়াবাসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফে মাছ ধরার একটি ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফ ফিশারিঘাট সংলগ্ন এলাকায় বিজিবির ২ ও ৬৪ ব্যাটালিয়ন যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডলির ভেতর থেকে ১২টি হলুদ প্যাকেটে রাখা ইয়াবা পাওয়া যায়। প্যাকেটগুলো নীল রঙের বায়ুরোধী মোড়কে মোড়ানো ছিল।

গ্রেপ্তার দুজন হলেন—টেকনাফের মো. সাদেক (১৯) এবং কক্সবাজারের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর বাসিন্দা আনাছ (৪০)। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ট্রলারের মালিক খতিয়ারের নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা এলাকা থেকে ইয়াবা এনে বাংলাদেশের লবণঘাট এলাকায় পৌঁছানোর দায়িত্ব ছিল তাদের। এর বিনিময়ে প্রত্যেকে ২০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।

আটক ব্যক্তিরা, ট্রলার ও উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের ভাষ্য, বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযানের কারণে সীমান্ত এলাকায় মাদক কারবারিদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

টেকনাফে এক লক্ষ বিশ হাজার ইয়াবাসহ দুইজন আটক

আপডেট : ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫