বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের গাবতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শেখ রাজীব আল রশিদের নেতৃত্বে একটি টিম সাদা পোশাকে অভিযান চালায়। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলবুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযানে সুমন মোল্লার (২৩) বাড়ি তল্লাশি করা হয়। তবে তাকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী মোসাঃ আফরোজা আক্তার নাজমা (২৬)-এর কাছ থেকে ১৯ প্যাকেট গাঁজা (আনুমানিক ওজন ৬০–৭০ গ্রাম) উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















