ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

ফের আগারগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

ভিডিও থেকে সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢাকার রাজপথে ফের দেখা গেল। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁও এলাকায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

বিকেল সাড়ে ৩টার দিকে বেতার ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত যায়।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, বিক্ষোভে অংশ নেওয়া দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বাংলামোটর, উত্তরা ও মিরপুরে মিছিল হয়।
গত ৩১ আগস্ট ধানমন্ডি এবং এরও আগে নাবিস্কো ও গুলিস্তান এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও রাজধানী ও বিভিন্ন জেলায় মাঝেমধ্যে ঝটিকা মিছিল করছে নেতা-কর্মীরা।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

ফের আগারগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

আপডেট : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫