ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

টেকনাফে মুরুব্বি আটক: পরিবারের দাবি ষড়যন্ত্র, এলাকায় আলোচনার ঝড়

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার বাসিন্দা ছয়দ আহমেদের পুত্র পল্লী চিকিৎসক প্রবীণ আবদুর রহমানকে মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার প্রয়াত মুজাহার সওদাগরের ছেলে আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কাজে কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি নেন। তিনি সঙ্গে নেন এলাকার সর্বজন শ্রদ্ধাশীল প্রবীণ ব্যক্তি আবদুর রহমানকে।

যাত্রাপথে মান্নান একটি কালো শপিং ব্যাগ, যেখানে পান ও কিছু ওষুধ ছিল বলে দাবি করা হয়, তা আবদুর রহমানের হাতে দেন। ইমামের ডেইল চেকপোস্টে পৌঁছানোর আগে মান্নান মোবাইলে কথা বলার অজুহাতে ব্যাগটি মুরুব্বির হাতে ধরিয়ে দেন। বিজিবি তল্লাশির সময় ওই ব্যাগের ভেতর থেকে মাদক উদ্ধার হলে প্রবীণ আবদুর রহমানকে আটক করে।

পরিবারের দাবি

আবদুর রহমানের পরিবার বলছে, এ ঘটনায় তিনি সম্পূর্ণ নির্দোষ। তাদের অভিযোগ, মূলত মান্নানের ফাঁদে পড়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। পরিবারের সদস্যরা জানান, দুই মাস আগে স্ত্রী হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আবদুর রহমান। নানা শারীরিক সমস্যায়ও তিনি ভুগছিলেন। ফলে সহজ-সরল স্বভাবের কারণে এ বিপদের মুখে পড়েছেন তিনি।

স্থানীয় প্রতিক্রিয়া

এলাকার মানুষদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষিত ও ধর্মপ্রাণ ব্যক্তি ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন আবদুর রহমান। তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অকল্পনীয়। ফলে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে।তদন্তের দাবি

পরিবার ও স্থানীয়রা মনে করছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। অন্যথায় একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তিকে ষড়যন্ত্রের মাধ্যমে অপরাধী বানানোর আশঙ্কা রয়ে গেছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

টেকনাফে মুরুব্বি আটক: পরিবারের দাবি ষড়যন্ত্র, এলাকায় আলোচনার ঝড়

আপডেট : ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫