সংগৃহীত ছবি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু (৬৫) গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের শহীদ তজু সড়কের (খালপাড়) নিজ বাসভবন থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আমিরুল ইসলাম মট্টু দৌলতপুর উপজেলার জৈন্তা গ্রামের মৃত মেহের আলী আহমেদের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ৩৬০ ডেস্কঃ 


















