ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

রোববার রাত ১টার দিকে বীরউত্তম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার টাঙ্গাইলের সখীপুরের বাসায় হামলা চালানো হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ।

হামলায় ভবনে থাকা দুটি গাড়িসহ বেশকিছু জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে।

বাসার কেয়ারটেকার রাজু মিয়া বলেন, “রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেইট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়িও ভাঙচুর করে।”

এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর উপজেলার খান মার্কেটে দলের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কাদের সিদ্দিকী।

পরে তাকে সখীপুরে নিজ বাসায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করেন ও সুস্থ আছেন বলে জানান। এরপর থেকে তিনি নিজ বাসায় বিশ্রামে ছিলেন।

ওসি তানভির আহমেদ বলেন, “হামলার বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। দ্রুতই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর

আপডেট : ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫