মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক বিরোধ ও রহস্যজনক ঘটনায় তিন জন নিহত হয়েছে।
শ্রীনগর সার্কেল আনিসুর রহমান জানান, শ্রীনগরে ষোলঘর জোড়দিঘিরপাড় এলাকায় রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল আহাদ (৩৪) নিজ পিতা আবুল হোসেনের (৬৫) কাছে নেশার টাকার জন্য চাপ দেয়। টাকা না পেয়ে বাবাকে ছুরি দিয়ে ছুরিকাঘাত করতে চাইলে আত্মরক্ষার্থে পিতা আবুল হোসেনই মাদকাসক্ত পুত্রকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং অভিযুক্ত পিতাকেও আটক করে।
অন্যদিকে কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামে মামুন কাজী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ দিকে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘোলঘর আন্ডার পাসের উপরে রেল লাইনের পাশ থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছেন।

এ নিয়ে একদিনে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মো. সুমন আহমেদ (শ্রীনগর-মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ 


















