ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ফল গাছ নষ্ট, বসতবাড়িতে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

গত ২৮ আগষ্ট বিকেলে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া (পূর্বপাড়া) নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। এজাহার ও সরেজমিন সূত্রে জানা যায়, ওই এলাকার জবায়দুল ইসলামের মেয়ে জেসমিন বেগমের সাথে ওবায়দুল ইসলামের ছেলে আজিজুল ইসলামের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। গত ২৬ আগষ্ট জেসমিন বেগম বাদী হয়ে আদালতে একটা এমআর মামলা দায়ের করলে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। উক্ত আদেশ অমান্য করে গত ২৮ আগষ্ট বিকেলে প্রতিপক্ষ আজিজুল ইসলাম গংরা পূর্ব পরিকল্পিত ভাবে জেসমিন বেগমের প্রায় ৪ যুগ ধরে ভোগদখলে থাকা একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেন এবং পুকুর পাড়ের গাছপালা ভেঙে ফল ছিঁড়ে জমি জবরদখলের চেষ্টা করেন বলে একটি ভিডিও ফুটেজে বিষয়টি উঠে এসেছে।

ভুক্তভোগী জেসমিন বেগম বলেন, আজিজুল গংরা আমার ভোগদখলীয় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে। এরপর যে আমাদের টিউবওয়েলে বিষ প্রয়োগ করে আমাদের মারবে না তার গ্যারান্টি কি? তাদের অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

প্রতিপক্ষ আজিজুল ইসলাম বিষ প্রয়োগ বিষয় অস্বীকার করে বলেন, পুকুরের জায়গা আমাদের। আমরা ওই পুকুরে মাছের পোনা ছেরে দিয়েছি। ওরাই পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরেছে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনা বিষয়ে জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

আপডেট : ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫