ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

বলেশ্বর নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজারসহ ৬ জন আটক

বলেশ্বর নদীর চর সাঈদখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার এবং সংশ্লিষ্ট ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) হাসান বীন মুহাম্মদ আলী এবং ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃত ৬ জনের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে চারজন জরিমানার অর্থ পরিশোধ করে মুচলেকা দিয়ে মুক্তি পান। তারা হলেন, পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), কৃষ্ণনগরের মোকাম্মেল তালুকদারের ছেলে জালাল তালুকদার (৪০), বাদুরার ফজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৫) ও শাহাজাহান খানের ছেলে মিজান খান (৩৪)। অপর দুইজন আব্দুল্লাহ আল মামুন ও লিটন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আটককৃত ড্রেজার তিনটির নাম আলহামদুলিল্লাহ’, ‘রানা রেজা’ ও ‘মাহিম নাহিদ’।

এ ঘটনার তথ্য সংগ্রহ করতে সাংবাদিকরা একাধিকবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। পরে সাংবাদিকরা উপজেলা ভূমি অফিসে গিয়ে প্রবেশের চেষ্টা করলে, অজ্ঞাত কারণে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো তথ্যও সরবরাহ করা হয়নি।

তবে পরে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন সাংবাদিকদের ফোন করে ভূমি কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী বলেন, “নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজারসহ ৬ জনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।” পরিবেশ ও আইনি দৃষ্টিকোনে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। বলেশ্বর নদীর মতো সংবেদনশীল এলাকাগুলোতে এমন কার্যকলাপ নদীর গতিপথ পরিবর্তন, তীরভাঙ্গন এবং জীববৈচিত্র্য হ্রাসের কারণ হতে পারে।

স্থানীয় প্রশাসনের এমন অভিযান প্রশংসনীয় হলেও, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও তথ্যপ্রদানে স্বচ্ছতা বজায় রাখা গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

বলেশ্বর নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজারসহ ৬ জন আটক

আপডেট : ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫