ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

টেকনাফে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

টেকনাফে বিজিবির অভিযানে আটক দুই মানব পাচারকারী

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের বিশেষ অভিযানে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ১৮ আগস্ট স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক খবরে উল্লেখ করা হয়, অবৈধভাবে রোহিঙ্গাদের পাচার করে তাদের এফডিএমএন ক্যাম্প-২৭-এ পাঠানো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির গোয়েন্দা ও একাধিক টহল দল মাঠে নামে। রাতভর সাড়াশী অভিযানের পর মানব পাচারচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ও মানব পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তারা মাদক কারবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ফলে এদের গ্রেপ্তারে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গ্রেপ্তারকৃতরা হলো—সামছুল আলম (৪৫), পিতা হাবিবুর রহমান, গ্রাম নাইট্যংপাড়া, টেকনাফ পৌরসভা। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক পাচারের দুইটি মামলা রয়েছে।

আলমগীর হোসেন ওরফে জাবেদ (৩৫), পিতা আঃ জব্বার, গ্রাম নাইট্যংপাড়া, টেকনাফ সদর। তার বিরুদ্ধে হিংসাত্মক আচরণ ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে দুটি মামলা রয়েছে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “মানব পাচার, মাদক ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

টেকনাফে বিজিবির অভিযানে দুই মানব পাচারকারী গ্রেপ্তার

আপডেট : ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫