ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পরপরই তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সাঈদ খোকনের বিরুদ্ধে এর আগেও দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্যমতে, ২০২৫ সালের নভেম্বরে তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে একটি মামলা করে সংস্থাটি।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনজ্ঞদের মতে, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে প্রচলিত আইনগত প্রক্রিয়া এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

নিজস্ব প্রতিবেদকঃ 


















