ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান টেকনাফে মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৫ বাগেরহাটে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মোরেলগঞ্জে বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার অভিযোগ গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কার্যালয়

টেকনাফে মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৫

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের একটি চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে, দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অবস্থান নেয়।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ঘাট এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দলকে অবস্থান করতে দেখে বিজিবি। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে থাকলে টহল দল সেটিকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি আবার সমুদ্রে ফিরে যায়। এদিকে তীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, জোরপূর্বক তাঁদের সেখানে নিয়ে আসা হয়েছিল মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে।

উদ্ধার ব্যক্তিরা হলেন– কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীর জাহিদুল ইসলাম (২৫) ও রাকিব হাসান (২২), পোড়াখালীর আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়ার আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রিদুয়ান মিয়া (১৯)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

উদ্ধার পাঁচজনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

জনপ্রিয়

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

টেকনাফে মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৫

আপডেট : ৭ ঘন্টা আগে