“প্রতিটি হৃদস্পন্দনই জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট হার্ট ফাউন্ডেশন আয়োজিত এই কর্মসূচিতে হৃদরোগকে অবহেলা না করে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা জানান, ছোট ছোট সচেতন পদক্ষেপের মাধ্যমেই গড়ে উঠতে পারে সুস্থ হৃদয় ও সুন্দর ভবিষ্যৎ। উক্ত মানববন্ধনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর হাফিজুল আহসান।
বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ডা. মোশাররফ হোসেনের নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদ খান, ড্যাব (DAB) বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক ডা. এস এম লুৎফুল কবিরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















