ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার পিরোজপুরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা বাগেরহাটে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত শেখ হাসিনার কবর এদেশে হবে না’—বাবু সোমনাথ দে শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় বাগেরহাটে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের হতে পারে। আনুমানিক বয়স ৪০ বছর।

পুলিশ জানায়, রোববার বিকেল ৫টার দিকে স্থানীয় পথচারীরা ভৈরব নদীতে মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে ফকিরহাটের মানসা এলাকায় এসে থাকতে পারে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩ থেকে ৪ দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। বিষয়টি নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালে পাঠানো হবে।

জনপ্রিয়

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬