ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার পিরোজপুরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা বাগেরহাটে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত শেখ হাসিনার কবর এদেশে হবে না’—বাবু সোমনাথ দে শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় বাগেরহাটে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং সীমান্তে জেলের ছদ্মবেশে মাছের ক্যারেটে করে ইয়াবা পাচারের চেষ্টাকালে মালিকবিহীন দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ৬৪ বিজিবির উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে মাছের ক্যারেট মাথায় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল। তাকে চ্যালেঞ্জ করা হলে ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান তিনি।

পরে ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২০টি প্যাকেট থেকে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, উদ্ধার হওয়া ইয়াবার মালিক ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬