ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার পিরোজপুরে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা বাগেরহাটে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত শেখ হাসিনার কবর এদেশে হবে না’—বাবু সোমনাথ দে শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় বাগেরহাটে তথ্য অধিকার দিবস পালন করল নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার টেকনাফের উনচিপ্রাং সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পর্যটন বাজার এলাকায় মাদক ও মানবপাচারবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে মাদক, মানবপাচার, অপহরণ, চুরি-ডাকাতি, নারী উত্ত্যক্তকরণ, কিশোর গ্যাং ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “টেকনাফ সদর ইউনিয়নে যারা মাদক কারবার, মানবপাচার, চুরি-ডাকাতি, নারী ইভটিজিং ও ওয়ান এক্সবেটের সঙ্গে জড়িত, তারা ভালো হয়ে যান। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”

টেকনাফ সদর বিএনপির সভাপতি গফুর আলম বলেন, “দিন দিন অপহরণ, মানবপাচার ও ইয়াবা কারবারিরা টেকনাফের সাগরে আধিপত্য বিস্তার করছে। তাদের মূল উৎপাটন করতে হবে।”

টেকনাফ সদর বিএনপির সাধারণ সম্পাদক তাহের বলেন, “আমরা শান্তি ও শৃঙ্খলা চাই। এই এলাকায় কিশোর গ্যাংয়ের কোনো ঠাঁই হবে না।”

টেকনাফ সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ বলেন, “এলাকার অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি-আপনাদের সন্তানদের প্রতি নজর রাখুন। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে, সে বিষয়ে খোঁজখবর নিন। বাবা-মা সচেতন হলে সন্তানদের ভালো পথে ফিরিয়ে আনা সম্ভব।”

সমাবেশে বক্তারা মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজনে: টেকনাফ মডেল থানা, কক্সবাজার।

জনপ্রিয়

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার

টেকনাফে মাদক-মানবপাচারবিরোধী সমাবেশ, অপরাধীদের সতর্ক করলেন ওসি

আপডেট : ৮ ঘন্টা আগে