পিরোজপুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
রোববার (৩০ আগস্ট) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব বৃক্ষের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে এলিজা জামান বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
বৃক্ষের চারা বিতরণ কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিনিধিঃ 
















