ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৪ হাজার ইয়াবা জব্দ মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ

পিরোজপুরে নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবিতে স্মারকলিপি

খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবিতে পিরোজপুরে অ্যাডভোকেসি সভা, আলোচনা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) পিরোজপুর শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এ কর্মসূচির আয়োজন করে।

স্মারকলিপিতে মোড়কাবদ্ধ খাদ্যপণ্যের লেবেলে খাদ্য উপাদান, পুষ্টিমান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা এবং প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবি জানানো হয়।

পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে সঠিক ও সহজবোধ্য তথ্য নিশ্চিত করা জরুরি। এতে ভোক্তারা সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে পারবেন।”

তিনি আরও বলেন, “হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ বাড়ছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ও কার্যকর লেবেলিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মসূচিতে সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, পিরোজপুর প্রেসক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খসরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

জনপ্রিয়

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

পিরোজপুরে নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবিতে স্মারকলিপি

আপডেট : ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬