ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৪ হাজার ইয়াবা জব্দ মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ

পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ডাক দিয়ে যাই’র উপ-নির্বাহী পরিচালক মোসাম্মৎ শাহানাজ পারভীন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন ও পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।

বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত কবীর খান, সমাজসেবী মো. গিয়াস উদ্দিন সরদার চান ও কৃষিবিদ এনায়েত হোসেন আকন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের এক হাজার চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক বিদ্যালয় চত্বরে একটি আমগাছ এবং শাহানাজ পারভীন একটি নিমগাছের চারা রোপণ করেন।

জনপ্রিয়

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট : ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬