ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৪ হাজার ইয়াবা জব্দ মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় দ্বীপে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার গাছের চারা রোপণ করা হবে।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ সরকার বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সবুজ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এনরুট ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোপণ করা গাছগুলো দ্বীপের পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, উপকূলীয় এলাকায় মাটিক ক্ষয় (বা মাটি ক্ষয়) রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি প্রতিমন্ত্রী ‘প্লাস্টিকফ্রি বিচ ক্যাম্পেইন’-এ অংশ নেন। এ সময় সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কোস্ট গার্ড জানিয়েছে, সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ও অনন্য জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা, টেকসই সবুজায়ন এবং সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ কোস্ট গার্ড সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে।

জনপ্রিয়

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী

আপডেট : ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬