ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতাল পরিচ্ছন্নতা নিয়ে মতবিনিময় টেকনাফে নাফ নদীতে ১৪ হাজার ইয়াবা জব্দ মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা: ছেলে নিহত, বাবা আহত মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু পিরোজপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ

সুন্দরবন রক্ষায় প্লাস্টিক দূষণ কমাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে পিরোজপুরে জেলা পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের উদ্যোগে এবং জার্মান সরকারের (BMZ) ও হেলভেটাস জার্মানির সহায়তায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বাগেরহাটের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুই, হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শরিয়ার মান্নান, রিসাইকেল জারের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার মো. মনোয়ারুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য এবং প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়া, সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার সুন্দরবনের জীববৈচিত্র্য, নদ-নদী ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ সংকট মোকাবিলায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় সুন্দরবনসংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলায় ৫৩০ জন তরুণকে নিয়ে ১৭টি যুব ফোরাম গঠন করা হয়েছে। এসব ফোরাম ইতোমধ্যে ৩০০টির বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং ১ লাখ ৭০ হাজার পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করেছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা পরিবেশবান্ধব বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি সংস্থা, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন ও যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

সুন্দরবন রক্ষায় প্লাস্টিক দূষণ কমাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আপডেট : ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬