বাগেরহাটের রামপালে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে গৌররম্ভা ইউনিয়ন পরিষদে গৌররম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের পঞ্চম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি ডা. মো. ওবায়দুল্লাহ গাজী। নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক মো. মোহতাদির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, ইউপি প্রশাসক শেখ শরীফুদ্দৌলা, ইউপি সদস্য তিজারাত গাজী, মো. মোজাম্মেল হোসেন বাবু, আবু মুছা আকুঞ্জি, সামাজিক নেতা মোসাদ্দেক হোসেন এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর অর্থায়নে ও ‘উই ক্যান’-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
সভায় গৌররম্ভা ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে নারী, দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বাজেট বরাদ্দসহ সরকারি বিভিন্ন ভাতা প্রাপ্তিতে বিশেষ সহযোগিতা প্রদান, কর্ম এলাকায় পাঁচশ উপকারভোগী চিহ্নিত করা, খানজাহান আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অধিকার দিবস উদযাপন করা এবং কমিউনিটি পর্যায়ে নাগরিক সংলাপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপস্থিত বক্তারা হত্যা, ধর্ষণ, শ্লীলতাহানি, বলাৎকার ও বাল্যবিয়েসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নাগরিক ফোরামের সদস্যদের আরও সোচ্চার থাকার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় দলিত সম্প্রদায়ের চিহ্নিত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন উপস্থিত জনপ্রতিনিধিরা।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















