আলহাজ্ব এম এ গণি ও মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের
৯৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মকব্বির আলীর সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ মাসুক আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শিক্ষা ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক এ এইস এম ইসরাঈল আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সচিব আবুল কালাম, অতিরিক্ত সচিব মাসুদ আলম, নির্বাহী সদস্য নাজিমউদ্দীন, সোহেল আহমদ।
সভায় ২০২৫ সালের ৩টি বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠভাবে সম্পাদনের জন্য বিভিন্ন সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয় এবং সকল শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
প্রসঙ্গত, ২০০১ সালে আলহাজ্ব এম এ গণি ও মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়। এ শিক্ষা ট্রাস্ট দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষা বৃত্তির আয়োজন করে আসছে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















