ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন

পিরোজপুরে নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান সাড়ে ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পিরোজপুরের সন্ধ্যা নদীতে যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা অংশ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম।

অভিযানকালে সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তীতে এসব জাল উপজেলার আমড়াঝুড়ি এলাকার নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এ বছরও সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত নৌবাহিনী মোট ৩২ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ কোটি ৩৪ লাখ টাকা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় ২২ দিনব্যাপী অভিযান চলছে।

এ কর্মসূচির অংশ হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা পিরোজপুর, বরগুনা ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

জনপ্রিয়

টেকনাফ পৌরসভাকে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই: সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

পিরোজপুরে নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান সাড়ে ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

আপডেট : ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫