ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ​ টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী

বরিশালে যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

এইচএসসি পরীক্ষায় বরিশাল বিভাগের ১২টি কলেজের কেউ পাস করেননি। তাদের সবাই ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। জানা গেছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ।

এ বছর জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। এর মধ্য মেয়ে পরীক্ষার্থীরা পেয়েছে ১২৭৪টি ও ছেলে পরীক্ষার্থীরা পেয়েছে ৪৫৭টি জিপিএ ৫। পাসের হার ও জিপিএর দিক দিয়ে এবারেও এগিয়ে মেয়েরা। গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, এ বছর মোট পরিক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন। এর মধ্য ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৮৭ জন। এবছর মোট কলেজের সংখ্যা ছিল ৩৪৯টি। মোট ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে এবছর মোট ১২টি কলেজে কেউ পাস করেনি।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস আলী সিদ্দিকী ব‌লেন, বরিশাল শিক্ষা বোর্ডের ফল সন্তোষজনক। গত বছর পাসের হার বেশি থাকলেও এ বছর পাসের হার কম। তবে যারা নিয়মিত পড়াশোনা করেছে, তারাই কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে। যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

জনপ্রিয়

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার: ময়নাতদন্তের অপেক্ষায় নৌ-পুলিশ

বরিশালে যে ১২ কলেজের সবাই অকৃতকার্য

আপডেট : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫