ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) ভোরে ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ (৪৬) ও একই উপজেলার আট্টাকী গ্রামের মোঃ রাজ্জাক হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন (৩৫)। এদের মধ্যে মনির শেখের বাড়ি থেকে এক হাজার ইয়াবা, নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকা এবং রাসেল হোসেনের কাছ থেকে এক কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫