ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকনাফে অপহরণচক্রের তিন সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। অভিযান চলাকালে ভুক্তভোগীদের তিনজন র‌্যাবের কাছে আশ্রয় নিয়ে অভিযোগ করলে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় তিনজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের আরও চারজন সদস্য কৌশলে পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আক্তার হোসেন (৩৪), পিতা জাফর আলম, মাতা মোছাঃ মোস্তফা খাতুন, বাড়ি হাতিয়ার ঘোনা, ২নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন; মো. হামিম (২১), পিতা মো. কাছিম, মাতা মোছাঃ ছলিমা খাতুন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-০৪, উখিয়া; এবং আরাফাত উল্লাহ (২৬), পিতা আব্দুর রহমান, মাতা রাজুমা বেগম, বালুখালি রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্প-১৯, উখিয়া, কক্সবাজার।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের টেকনাফে এনে আটক করে রাখে এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল। একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে পালিয়ে র‌্যাব-১৫ কার্যালয়ে আশ্রয় নেয় ও অভিযোগ করে।

ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

র‌্যাব-১৫ জানায়, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অপহরণ, মানবপাচার, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে অপহরণ ও ডাকাতি দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

টেকনাফে অপহরণচক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫