ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা নারীর অর্থনৈতিক স্বাধীনতায় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিতের তাগিদ টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর

সাবেক এমপি সুমনসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমন

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, “নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

ডিএমপির পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সাবেক এমপি সুমনসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানানো হয়।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানো ও নাশকতার পরিকল্পনা সংক্রান্ত অভিযোগ রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

জনপ্রিয়

সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা

সাবেক এমপি সুমনসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার

আপডেট : ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫