ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

প্রতীকী ছবি

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় ৩ সমন্বয়ককে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন- এ এইচ এম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার প্রসিকিউশন বিভাগের এসআই মো. আতিকুর রহমান খান। তিনি বলেন, আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় ঢুকে আসামিরা নিজেদের সমন্বয়ক পরিচয় দেন। দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। তাদের সাড়ে ৫ লাখ টাকা জোগাড় করে দেয় পরিবারটি। শুক্রবার বিকেল ৪টার মধ্যে বাকি সাড়ে চার লাখ টাকা দিতে বলেন আসামিরা, অন্যথায় ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান। এরপর ওই রাতেই পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে নোমান রেজাকে বিমানবন্দর থানার সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যানুযায়ী রাতেই তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমানবন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

আপডেট : ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫