ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

টেকনাফে বিজিবির অভিযানে দুই কিশোর উদ্ধার ও মদসহ এক যুবক আটক

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে দুই কিশোরকে মানব পাচারের হাত থেকে উদ্ধার এবং সিএনজিযোগে অবৈধ মদ পাচারের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর বিশেষ অভিযানে চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই কিশোরকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়, যদিও নূর হাসান নামে আরেক পাচারকারী পালিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোররা হলো কক্সবাজার লালদিঘিরপাড় এলাকার মাহিম (১৫) ও সোহেল (১৬)। আটক পাচারকারীর নাম রাসেদ (১৮), তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

অপরদিকে, একই দিন রাত সাড়ে ৮টার দিকে দমদমিয়া চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজিতে তল্লাশি চালায় বিজিবি। এ সময় কুকুর “মেঘলা”র সহায়তায় সিএনজি থেকে ২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফিরোজ আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লানপাড়ার বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “মানব ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

টেকনাফে বিজিবির অভিযানে দুই কিশোর উদ্ধার ও মদসহ এক যুবক আটক

আপডেট : ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫