ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সাঘাটায় ব্যবসায়ী মঞ্জুর হত্যাকারীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মঞ্জুর হত্যাকারীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয় আকন্দের মোড়ে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত মঞ্জুর বড়
ভাই মশিউর রহমান, নিহতের স্ত্রী তাসনিমা, এতিম মেয়ে তমাসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবী জানিয়ে বলেন, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মনজুর রহমান মঞ্জুর সাথে একই এলাকার মোতাহার আলী, তাহের গং এর সহিত বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সাবেক সেনা সদস্য আবু তাহের ও মঞ্জু বোনারপাড়া সেনা ক্যাম্পে অভিযোগ দাখিল করে।

গত ২৫ আগস্ট বিকেলে অভিযোগের বিষয়ে কথা আছে বলে মঞ্জুকে ডেকে নেয় বোনারপাড়া ক্যাম্পের কতিপয় সেনা সদস্য। বালুর পয়েন্টে আগে থেকেই উপস্থিত থাকা তাহের, মোতাহার গং এর সামনে মঞ্জু উপস্থিত হলে কথা-কাটাকাটির এক পর্যায়ে সেনা সদস্যের উপস্থিতিতে তাকে বেদম মারপিট করে। পরে মঞ্জু গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত মঞ্জুকে পরবর্তী তে ২৬ আগস্ট থানায় নিলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। লাশ পোস্টমর্টেমের পর মঞ্জুর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ নিয়ে এলাকা জুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে, তবে প্রশাসনকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাঘাটায় ব্যবসায়ী মঞ্জুর হত্যাকারীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট : ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫