ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

পিরোজপুরে পাচারের সময় ২৯১ বস্তা সরকারি চাল জব্দ

সংশোধিত:

পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পাচারের সময় ২৯১ বস্তা সরকারি চালসহ একটি পিকআপ ট্রাক আটক করেছে জেলা এনএসআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম।

সোমবার (২৯ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

জব্দ হওয়া চালগুলোর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ কেজির ১০৯ বস্তা এবং ২৫ কেজির ১৮২ বস্তা রয়েছে, যার মোট ওজন প্রায় ১০ মেট্রিক টন। পিকআপ ট্রাকটি (নম্বর: খুলনা-১৫-০০০৯) খুলনার উদ্দেশে চাল বহন করছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:
পিকআপের চালক মিজান শেখ (৪২), পিতা ইব্রাহিম শেখ, সাং খুলনা এবং সহকারী রমজান হাওলাদার (১৮), পিতা ইশারাত হাওলাদার, সাং মহিষপুরা, মোড়েলগঞ্জ, বাগেরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মিজান জানান, চালগুলো পুরাতন পৌরসভা এলাকার ‘মেসার্স সুমন এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউন থেকে লোড করা হয় এবং তা খুলনায় পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল। তবে এসব সরকারি চাল কীভাবে সেখানে এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, “জব্দকৃত চালের উৎস, বৈধতা ও কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় সরকারি মাল আত্মসাতের অভিযোগে থানায় নিয়মিত একটি মামলা রুজু করা হয়েছে (জিআর মামলা নং-২১, তারিখ ২৯.০৭.২০২৫)।

আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।” চালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

পিরোজপুরে পাচারের সময় ২৯১ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট : ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫