ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

গোপালগঞ্জে কারাগারে হামলা-ভাঙচুর, আগুন-লুটপাট ও ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে বুধবার (১৬ জুলাই) দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে মাদারীপুরের পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরের ওপর দুর্বৃত্ত, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালালে তা এক ভয়াবহ রূপ নেয়।

যার প্রভাব গিয়ে পড়ে গোপালগঞ্জ জেলা কারাগারেও, যেখানে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে মূল ফটক ভাঙার চেষ্টা করা হয়, মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

জানা গেছে, হামলাকারীরা কারাগারে ঢুকে কারা রক্ষীদের ওপর আক্রমণ চালায়, এতে বেশ কয়েকজন রক্ষী আহত হন। এমন নজিরবিহীন ঘটনায় প্রশাসনের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয় এবং নিরাপত্তা বাহিনী চরম সতর্কতায় চলে যায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা শহরের বিভিন্ন স্থানে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এনসিপির গাড়িবহরের ওপর ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি যানবাহনে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী এনসিপির নেতাদের নিরাপদে সরিয়ে নেয়।

এই সহিংসতার পর জেলা শহরে আতঙ্কের পরিবেশ বিরাজ করে। প্রশাসনের পক্ষ থেকে শহরজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়, যার আওতায় সব ধরনের রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

গোপালগঞ্জে কারাগারে হামলা-ভাঙচুর, আগুন-লুটপাট ও ১৪৪ ধারা জারি

আপডেট : ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫