ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

শ্রীনগরে জমজ শিশুকে পুকুরে ডুবিয়ে হত্যা: মা-বাবা আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ছয় মাস বয়সী জমজ দুই কন্যা শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এই ঘটনায় শিশুদের মা শান্তা বেগম ও বাবা সোহাগ মিয়াকে আটক করেছে পুলিশ।

ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশুদের চাচা মো: শাকিব অভিযোগ করেছেন যে, তাদের নিজ মা শান্তা বেগমই শিশু দুটিকে পানিতে ফেলে হত্যা করেছেন। তবে, শান্তা বেগম এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তার স্বামী সোহাগ মিয়াই সন্তানদের হত্যা করেছেন। অন্যদিকে, সোহাগ মিয়ার দাবি যে তিনি শিশুদের মৃত্যুর খবর পেয়ে বাজার থেকে এসেছেন এবং ঘটনার সময় উপস্থিত ছিলেন না। সোহাগ আরও জানান, শিশুদের মা রাত সোয়া ৮টার দিকে তাকে ডেকে নিয়ে বলে যে, বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে ফেলে দিয়েছে ওদের বাবা।

পরে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: সিনথিয়া নূর তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রী দুজনকেই সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিশুদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, দিনমজুর সোহাগ মিয়ার পারিবারিক কলহের জের ধরেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটতে পারে। এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

শ্রীনগরে জমজ শিশুকে পুকুরে ডুবিয়ে হত্যা: মা-বাবা আটক

আপডেট : ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫