ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

উরি ব্যাংকের উদ্যোগে কর্ণফুলী ইপিজেডে ব্যাংকিং সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উরি ব্যাংক বাংলাদেশ, চট্টগ্রাম শাখার উদ্যোগে কর্ণফুলী ইপিজেড এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে “ট্রেড ও রেমিট্যান্স অপারেশন, এফডিআই রিপোর্টিং এবং মানি লন্ডারিং প্রতিরোধ” শীর্ষক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ জুন, রোববার আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উরি ব্যাংক চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক এস. এম. রাকিবুল হাসান। তিনি ব্যাংকিং খাতের আন্তর্জাতিক মান বজায় রাখতে সঠিক রিপোর্টিং, রেমিট্যান্স ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় কর্ণফুলী ইপিজেডের ২০টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীরা ট্রেড কার্যক্রম, বৈদেশিক বিনিয়োগ (FDI) রিপোর্টিং ও ঝুঁকিব্যবস্থাপনার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন:
🔹 চট্টগ্রাম শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ গোলাম সরোয়ার
🔹 সহকারী ব্যবস্থাপক মোঃ আবুল মনসুর
🔹 জিয়াউল করিম
🔹 আবু হেনা মোঃ রাজন
🔹 আবু হানিফ মোঃ আসিফ
🔹 মোঃ তারেক আজিজ
🔹 ইয়াকিন রেজা

উরি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং খাতে ঝুঁকি মোকাবেলা ও তথ্য সঠিকভাবে উপস্থাপনের সক্ষমতা বাড়বে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

উরি ব্যাংকের উদ্যোগে কর্ণফুলী ইপিজেডে ব্যাংকিং সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫