ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবে মন্ত্রীর পক্ষ থেকে এসি প্রদান ভোলার তীরবর্তী সাগরে ভেসে উঠেছে টনে টনে পঁচা ইলিশ, গন্ধে হচ্ছে পরিবেশ দূষণ টেকনাফে বিজিবি-এসআরবির যৌথ অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম ১০ অবৈধ হকারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত শপিং মল ও রাষ্ট্রীয় রাজস্ব টেকনাফের উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে প্রেসক্লাবের সংলাপ পিরোজপুরে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় অবসরপ্রাপ্ত মেজর হাফিজের ৪ দিনের রিমান্ড করিমগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

পিরোজপুরে কৃষি ও প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সদর উপজেলা পরিষদ চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পিরোজপুর এর আয়োজনে তিন দিনব্যাপীর এ প্রদর্শনী মেলার সমাপ্তি হয়।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এ মেলায় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মেহের মালিকা ও কৃষি প্রকৌশলী (ডিএই) এস এম মনিরুজ্জামান।

প্রদর্শনী মেলায় মোট ১২টি স্টল অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল বস্তা পদ্ধতিতে আদা চাষ, মাশরুম সেন্টার, পুষ্টি মর্ণনার, ভাসমান বেডে সবজি চাষ, জেলা প্রাণি সম্পদ দপ্তর, জেলা মৎস্য অফিস, আধুনিক কৃষি উপকরণ ও যন্ত্রপাতি প্রদর্শন, শষ্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, একক ফল বাগান, মিশ্র ফল বাগান, সর্জন পদ্ধতিতে চাষাবাদ, নিরাপদ ফসল চাষ বা জৈব কৃষি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, কৃষক পরামর্শ কেন্দ্র।

সমাপনী দিনে সেরা স্টল, উদ্ভাবনী প্রযুক্তি এবং সফল কৃষক ও উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৫ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের এসব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন।

জনপ্রিয়

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ

কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট : ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫