গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় রাত ৮টার দিকে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃ ৪ জেলার ডাকাতের সংঘবদ্ধ চক্রের ৬ ডাকাতকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার, বিভিন্ন মোবাইল টাওয়ার ও ব্যবসা প্রতিষ্ঠানের লক কাটার, দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
তারা মোবাইল টাওয়ার ও মোবাইল সেট, স্বর্ণের দোকানের সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে মুল্যবান জিনিস লুট করা চক্রের আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে জানায় পুলিশ। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা ডাকাতির উদ্দেশ্য, আন্তঃজেলা ৬ ডাকাত অবস্থান করছে চারমাথা এলাকায়, এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত ডাকাত সদস্যরা হলেো গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দন পাঠ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল (৩৪), চাঁদপুর জেলার সদর উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে রাকিব (৩২), এবং কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নাওপি গ্রামের তৈয়ব আলীর ছেলে সোহাগ (৩০), সাওজান আলীর ছেলে জহুরুল (৩২), কুমিল্লা মৃত আব্দুস সাত্তারের ছেলে ফারুক (২৮), তারা কুমিল্লা জেলার একই উপজেলার বাসিন্দা।
অন্যদিকে, ভোলা জেলার লালমোহন উপজেলার হালিম নগর এলাকার মৃত হারেস উদ্দিনের ছেলে ইসমাইল (৩৩) বলে থানা সুত্রে জানা যায়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ইমন মিয়া, গাইবান্ধাঃ 


















