ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

বানারীপাড়ায় ৩৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দেশের আর্থ-সামাজিক উন্নয় ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকারের উদ্যোগে কৃষি খাতে নতুন একটি প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে বানারীপাড়া উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।

এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী, মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, বন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

কৃষি সম্প্রসারণ অফিসার তনয় সিংহের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন কৃষকদের প্রণোদনার আওতায় আনায় শুধু উৎপাদনই বাড়ছে না, বরং কৃষিখাতে কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত হচ্ছে। অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে সবজি ও ফলমূল চাষেও মনোযোগী হচ্ছেন। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির সুফল এখন বানারীপাড়া উপজেলায় দৃশ্যমান। গত বোরো মৌসুমে বোরো ধানের উৎপাদন গত সব বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে উন্নতমানের বীজ ও সার বিনামূল্যে সরবরাহের মাধ্যমে কৃষকরা ফিরে পেয়েছেন চাষাবাদের নতুন গতি ও আশা।

এদিকে কৃষক শাহ আলম বলেন, “গত বছর প্রণোদনায় পাওয়া উন্নত ধানের বীজ ও জৈব সার ব্যবহারে ফলন দ্বিগুণ হয়েছে। এখন চাষে আর লোকসান নেই।”

বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান জানান, “প্রণোদনা শুধু চাষ নয়, বরং কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়াচ্ছে। ফলে কৃষি খাত হচ্ছে আরও টেকসই ও লাভজনক।”

ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক জাকির হোসেনসহ বক্তাদের বক্তব্যে উঠে আসে এই প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের আয় আরও বাড়ানো সম্ভব।

জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত

বানারীপাড়ায় ৩৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫