ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন সোহেল গ্রেপ্তার

নাজিম উদ্দিন সোহেল | ফাইল ছবি

পিরোজপুর পৌর যুবলীগ সিনিয়র সহ-সভাপতি সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জিএস নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) দুপুরে গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া মো: নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার (১৩ জুন) বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে সদর থানায় আনা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার নামে বিস্ফোরক দ্রব্য মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন সোহেল গ্রেপ্তার

আপডেট : ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫