ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন—সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের প্রতিবাদ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নম্বর সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউপি সদস্যরা।

বুধবার (৪ জুন) রাত আনুমানিক ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভিজিএফ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য মিনহাজ শেখ। তিনি জানান, আসন্ন ঈদ উপলক্ষে সরকারের বরাদ্দকৃত ২৭৮৭টি ভিজিএফ কার্ডের বিপরীতে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

মিনহাজ শেখ বলেন, ‘আমরা প্রতিটি কার্ডধারীর কাছে চাল পৌঁছে দিয়েছি। বিতরণের সময় ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে। কিছু ব্যক্তি বিতরণ শেষ হওয়ার এক ঘণ্টা পর এসে চাল না পাওয়ার অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড সদস্য রাজ্জাক মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ড সদস্য অয়েছকুরনি। তাঁরা বলেন, ‘গুটিকয়েক ব্যক্তি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ইউপি সদস্যদের সুনাম ক্ষুণ্ন করতে চায়, যা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

সর্বোপরি, ইউপি সদস্যরা এলাকাবাসীর উদ্দেশে আহ্বান জানান, কোনো বিভ্রান্তি ছড়ানোর আগে প্রকৃত তথ্য যাচাই করার জন্য।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাপমারা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন—সংবাদ সম্মেলনে ইউপি সদস্যদের প্রতিবাদ

আপডেট : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫