ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

গোবিন্দগঞ্জে রাতের আধাঁরে ভেঙে ফেলা হলো শহীদ মিনারের সীমানা প্রাচীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে কে বা কারা এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেঙে ফেলে।
সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে বুধবার (২৮ মে) বিকেলে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি পৌর শহরের গোলাপবাগ বাজার গোহাটিতে অবস্থিত। ২৭ মে দিবাগত রাতে এই শহীদ মিনারের সামনের অংশের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছে।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা এক ফেসবুক পোস্টে প্রতিবাদ করে বলেন, রহস্য কী? গোবিন্দগঞ্জবাসী জানতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, হাটের জায়গা বৃদ্ধির জন্য এমন ঐতিহ্যের উপর হাত দিয়েছে বলে অভিযোগ তোলেন।

দিনব্যাপী শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙ্গার কথা জানাজানি হলে বুধবার বিকেলে শহীদ মিনারের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা প্রমুখ। বক্তারা বলেন, যারা ঐতিহ্যবাহী এই শহীদ মিনারের সীমানা প্রাচীর ভেঙেছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সাথে অবিলম্বে আগের মত করে সীমানা প্রাচীর গড়ে তোলার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা করার কথাও বলেন।

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর ভাঙার বিষয়ে বিক্ষোভের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানাকে কয়েকবার মুঠোফোনে কল এবং ক্ষুদে বার্তা দিলেও তিনি কল রিসিভ করেননি।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

গোবিন্দগঞ্জে রাতের আধাঁরে ভেঙে ফেলা হলো শহীদ মিনারের সীমানা প্রাচীর

আপডেট : ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫