ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

পিরোজপুরে যুবককে অপহরণ মামলায় ৩ আসামীর ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান

পিরোজপুরের একটি আদালত জেলার ইন্দুরকানীতে রুবেল হোসেন নামে এক যুবককে অপহরণ মামলায় ৩ আসামীর উপস্থিতিতে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোস্তাগীর আলম এ আদেশ প্রদান করেণ।

দন্ড প্রাপ্তরা হলেন, ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের আশ্রাব আলী ফকিরের দুই পুত্র ইলিয়াস ফকির ও আবুল ফকির এবং অপরজন একই উপজেলার ইন্দুরকানী গ্রামের ছাত্তার খাঁর ছেলে রুহুর খাঁ।

এ মামলার রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৭ সালের ৫ নভেম্বর ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের বাসিন্দা মুনসুর আলীর পুত্র রুবেল হোসেন তার মাছের ঘেরে কাজ করতেছিলেন। এ সময় ইলিয়াস, আবুল এবং রুহুর খাঁ কাজে বাধা দিলে তর্কাতর্কি হলে রুবেল বড়িতে চলে যান। ঐ দিন প্রফেসর বাড়ীর মসজিদে মাগরিবের নামাজ পড়া অবস্থায় প্রতিপক্ষ আরও অজ্ঞাত ৩ জনকে নিয়ে রুবেলকে টেনেহিঁচড়ে বাহির নিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে টগরা বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে নিয়ে হত্যার উদ্দেশ্য মারপিট শুরু করলে ভিকটিমের ডাক চিৎকারে পুলিশ এগিয়ে আসলে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ রুবেলকে সেখান উদ্ধার থানায় নিয়ে আসে এবং তার আত্মীয়-স্বজনকে খবর দেয়। পরে তাকে জেলা হাসপাতলে ভর্তি করে। এ ব্যাপারে রুবেল বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন (সেশন মামলা নং-১৬৯/১৮, জি,আর- ৭৩/১৭, ধারাঃ ৩২৩, ৩৬৪, ৩৭৯ ,৫০৬(২) দঃবিঃ)। আসামী পক্ষে এ্যাড. আহসানুল কবীর বাদল মামলাটি পরিচালনা করেন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

পিরোজপুরে যুবককে অপহরণ মামলায় ৩ আসামীর ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান

আপডেট : ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫