ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

ইতালির স্পন্সর ভিসা দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রাজীব প্রকাশ জামাল

রাজীব প্রকাশ জামাল | সংগৃহীত ছবি

ইতালির স্পন্সর ভিসা দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রাজীব প্রকাশ  জামাল। করেছেন আলিশান বাড়ি ও গাড়ি এবং দেশ ও দেশের বাইরে করেছেন একাধিক বিয়ে।

তাঁর বিরুদ্ধে ডিএমপি ঢাকার শেরেবাংলানগর থানার মামলা নং ২৯, তারিখ ১৩/৮/২০২০ইং ধারা- মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ সালের ৬/৭/৮/১০ এবং বিজ্ঞ আদালতের সিআর মামলা নং ৩১৬/২৫ ধারা- বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০২৩ সালের ৩১(গ)/৩৩/৩৪/৩৬ সহ পেনালকোড ৪০৬/৪২০/১০৯ ধারায় আদালতে মামলা চলমান রয়েছে।

সোমবার (১৯ মে) সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় তাঁর বিরুদ্ধে আরো একটি অভিযোগ দায়ের করেন দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর গ্রামের মোহাম্মদ আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজীব প্রকাশ জামাল পেশাদার আদম ব্যবসায়ী, বিদেশ থেকে ভিসা এনে বিক্রি করেন। জামালের বাড়ি একই উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামে। রাজীব প্রকাশ জামাল মোহাম্মদ আলীর ছেলে মারুফ হোসাইন(২৩) কে ইতালি পাঠানোর কথা বলে ১৮ লাখ টাকা চাইলে মোহাম্মদ ১৪ লাখ টাকা দেন। কিছুদিন পর রাজীব প্রকাশ জামাল বাকী ৪ লাখ টাকার জন্য তালবাহানা করলে মোহাম্মদ আলী ধারদেনা করে বাকি ৪ লাখ টাকা দেন। রাজীব প্রকাশ জামাল কিছুদিন পর মোহাম্মদ আলীর ছেলেকে ইতালি পাঠাবেন বলে প্রতিশ্রুতি দেন।

পরবর্তীতে রাজীব প্রকাশ জামাল ইতালির স্পন্সর ভিসা না দিয়ে জাল ভিসা দিয়ে দুবাই থেকে শ্রীলংকা পাঠিয়ে দেন এবং অন্য আদম ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন একপর্যায়ে আদম ব্যবসায়ীরা তাকে টাকার জন্য নির্যাতন করতে থাকে পরে মারুফ হোসাইনের কাছে থাকা ২০০০ ডলার তাদেরকে দেওয়ার পর তারা নির্যাতন বন্ধ করে দেয়।

মারুফ হোসাইন এক পর্যায়ে মানব পাচার চক্রের কবল থেকে পালিয়ে দেশে চলে আসেন। খোঁজ নিয়ে জানা যায় রাজীব প্রকাশ জামাল আদম ব্যবসা করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা কামিয়েছেন। ঢাকা ও শ্রীলঙ্কায় রয়েছে আলিশান বাড়ি। করেছেন একাধিক বিয়ে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে রয়েছে বেশ কিছু মামলা।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

ইতালির স্পন্সর ভিসা দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রাজীব প্রকাশ জামাল

আপডেট : ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫