ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

বানারীপাড়ায় ১৩টি ল্যাপটপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

বানারীপাড়ায় মূলহোতাসহ আন্ত:জেলা ল্যাপটপ কম্পিউটার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ টি চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়।

শনিবার (১৭ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে থানা উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার রায়ের নেতৃত্বে ঢাকা’র সাইন্স ল্যাবরেটরি এলাকা থেকে মাসুদ রানা (৩০), মো: হাসান (৩১) ও মো: রায়হান (৩৪) কে গ্রেফতার করে পুলিশের একটি টিম।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী একইদিন (১৭ মে রাতে) বরিশাল জেলা ডিবি পুলিশের সহায়তায় বরিশাল মহানগরীর ফকির বাড়ি রোড এলাকা থেকে ল্যাপটপ কম্পিউটার চোর চক্রের মূলহোতা নুরুজ্জামান মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩টি চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়। সম্প্রতি বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের খলিসাকোঠা মাধিমিক বিদ্যালয়সহ দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২৫ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে প্রতিষ্ঠান প্রধানরা। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা বলেন, বানারীপাড়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ চুরির ঘটনার অভিযোগ দায়ের হয়েছিল। এর ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চারজন আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

বানারীপাড়ায় ১৩টি ল্যাপটপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫