ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু | ফাইল ছবি

আওয়ামী লীগের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের এমপি ছিলেন।

বুধবার দিবাগত রাতে রাজধানী আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি জানায়, গত ২৬ আগস্ট (২০২৪) যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক এমপি কাজিমকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্র জানায়, গত ১৯ জুলাই (২০২৪) দুপুর আনুমানিক দুইটায় যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে গ্রেপ্তার সাবেক এমপি কাজিম ওই মামলার ১৪ নং আসামি।

পুলিশ জানায়, ওই মামলা ছাড়াও সাবেক এমপি কাজিম বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়ের করা আরও তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি ভালুকা উপজেলা ও ভালুকা পৌর আওয়ামী লীগের পাশাপাশি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগেও সম্পৃক্ত ছিলেন। তিনি ভালুকা উপজেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার

আপডেট : ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫