ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

চাঁদা দাবি করে গাজীপুরে আটক ছাত্রদল-যুবদল নেতাসহ ১০ জন

সংগৃহীত ছবি

গাজীপুরে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রদল ও যুবদলের নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকার একটি সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১১ মে) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

আটককৃতরা- হলেন গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য ও বাওরাইদ এলাকার বাসিন্দা মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর থানা এলাকার মহিউদ্দিন (৩০), রংপুর কোতয়ালি থানা এলাকার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারীর সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের পোড়াবাড়ি হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আটককৃতরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের আশপাশের এলাকা থেকে মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে আটক করে। পরে তাদের গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুপুরে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

চাঁদা দাবি করে গাজীপুরে আটক ছাত্রদল-যুবদল নেতাসহ ১০ জন

আপডেট : ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫