স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম | ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুরে ডিসি অফিসে এক বৈঠকে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কাটা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় তিনি বলেন,‘আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।’
এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর বিভাগের ৮টি জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ৩৬০ ডেস্কঃ 



















